০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতেসাধারণ ক্ষমা পাওয়া আরও ১০ প্রবাসী দেশে ফিরেছেন

  • আপডেট: ০১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 114

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া আরও ১০ প্রবাসী দেশে ফিরেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে তাদের সাধারণ ক্ষমা করে দেশে ফেরত পাঠিয়েছে আমিরাত সরকার।

সোমবার সন্ধ্যা ও রাতে পৃথক দু’টি বিমানে করে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এখন পর্যন্ত ক্ষমা পাওয়া ২২ জন চট্টগ্রাম এসে পৌঁছেছেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, সোমবার বিকালে ও রাতে পৃথক বিমানে করে মোট ১০ জন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

Tag :

বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডন-বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সংযুক্ত আরব আমিরাতেসাধারণ ক্ষমা পাওয়া আরও ১০ প্রবাসী দেশে ফিরেছেন

আপডেট: ০১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪