০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট: ০৭:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • 107

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কাশেম জানান, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ার পর গ্রামের মাঠে বেঁধে রাখা নিজের মহিষ দেখতে যান। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া জানান, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় জানাননি।

Tag :

বিপুল উৎসাহ উদ্দীপনায় লন্ডন-বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নোয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: ০৭:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪