০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

  • আপডেট: ০১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 1

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

তবে তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হয়নি। এ বিষয়ে নোটিশ দেওয়া হলে তখন বিবেচনা করা হবে।

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন।

এ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান। পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। তিনি যতটুকু জেনেছেন, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তথ্য উপদেষ্টাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তথ্য উপদেষ্টা ফিরে এসেছেন। তিনি জানতে চান, এ ক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতা কী। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি ৩০০ বিধিতে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

আপডেট: ০১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬