০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আমিরাতে বাংলাদেশির মৃত্যু

  • আপডেট: ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 216

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আহত হওয়ার দুই মাস ১০ দিন পর তার মৃত্যু হয়।

মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান (মেম্বার)।

জানা গেছে, গত ১৮ এপ্রিল আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান। এরপর থেকে তিনি সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নেওয়া হবে। তার তিন বছরের একটি শিশুপুত্র রয়েছে।বর্তমানে তার স্ত্রী সন্তান সম্ভবা।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

সড়ক দুর্ঘটনায় আমিরাতে বাংলাদেশির মৃত্যু

আপডেট: ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪