০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

  • আপডেট: ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • 144

ফাইল ছবি

ঢাকার নিউমার্কেট থানার হত্যা মামলায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল।

এর আগে গত ১৩ আগস্ট সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তারের দাবি জানায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানিয়েছিল। আর গত ৬ আগস্ট তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়। তবে ফ্লাইটে তল্লাশি করে মেজর জেনারেল জিয়াউল আহসানকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা।

বিস্তারিত আসছে…

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

আপডেট: ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪