০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুবর্ণচরে টর্নেডোয় ১১ বসতঘর বিধ্বস্ত

  • আপডেট: ০২:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 122

নোয়াখালীর সুবর্ণচরে টর্নেডোয় ১১ বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ আগস্ট) উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চর আমানউল্যহ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আকস্মিকভাবে টর্নেডো শুরু হয়। এক-দুই মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে চর আমানউল্যাহ ইউনিয়নের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের আবুল কালাম, মো. রাশেদ, নুরুল হক, মো. আজাদ ও আবুল কামের বসতবাড়িসহ ১১টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ টর্নেডোতে বসতবাড়ি ছাড়াও বহু গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতবাড়ি হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, আকস্মিক টর্নেডোতে চর আমানউল্যাহ ইউনিয়নের কমপক্ষে ১১টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বাকিগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবারকে ঘর নির্মাণে সহায়তার ব্যবস্থা করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

সুবর্ণচরে টর্নেডোয় ১১ বসতঘর বিধ্বস্ত

আপডেট: ০২:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪