১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত

  • আপডেট: ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 145

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেইসঙ্গে আরও চারটি দাবি জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন হাসনাত।

পোস্টে হাসনাত লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। ’

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছিল ‘সিটিজেনস রাইটস মুভমেন্ট’ নামের একটি সংগঠন।

গত ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সেদিন ১৭টি দাবি জানানো হয়। যার মধ্যে তৃতীয় দাবিটি ছিল – পতিত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের রাতারাতি পতন হয়। সেদিন থেকে আসাদুজ্জামান খাঁন কামাল, ওবায়দুল কাদের, মো. আরাফাত আলীসহ আ.লীগের শীর্ষ সব নেতারা পলাতক রয়েছেন। ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত

আপডেট: ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪