১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট: ০৫:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • 137

৮টি পোশাক কারখানার ১০ হাজার শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার ১০ হাজার শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

আন্দোলনরত এক শ্রমিক বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ (সোমবার) প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট: ০৫:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪