০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ডোকার চেষ্টা, গুলিবিদ্ধ ২

  • আপডেট: ০৫:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 110

বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ - ছবি : বিবিসি

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থানের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের গুলিতে এক শিক্ষার্থীসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া একজন সাউন্ড গ্রেনেডে আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন ফয়সাল আহম্মেদ বিশাল ও শফিকুল ইসলাম (৪৫)। সাউন্ড গ্রেনেডে আহত তরুণের নাম আরিফ (২০)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিক্যাল সূত্র গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

গুলিবিদ্ধ ফয়সাল আহম্মেদ বিশাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির এবং আরিফ সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী।

এর আগে বিকেল থেকে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন বঙ্গভবনের রাস্তা আটকে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তাদের রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। পরে সরকার তাদের সাথে বুধবার বৈঠক করার আশ্বাস দিয়েছে, এমন তথ্য ছড়িয়ে পড়লে একটি পক্ষ সেখান থেকে সরে যায়। কিন্তু আন্দোলনকারীদের একটি অংশকে রাত পর্যন্ত বঙ্গভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যায়।

এ সময় বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও সেনা সদস্যরা সতর্ক অবস্থান নেয়।

আন্দোলনকারীরা বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ ও সেনাবাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে গণজমায়েত করে রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করাসহ ৫ দফা দাবি জানানো হয়।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ডোকার চেষ্টা, গুলিবিদ্ধ ২

আপডেট: ০৫:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪