০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত

  • আপডেট: ০৮:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 130

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রিহাদ (২০) ও পলাশ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা-টু-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহত রিহাদ উপজেলার এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে এবং পলাশ একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানতে পেরেছি তারা মোটরসাইকেলটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়, যা তাদের প্রাণহানির কারণ হয়। ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত

আপডেট: ০৮:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪