০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট: ০৯:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 120

বকেয়া বেতনসহ বেশ কিছু দাবিতে গাজীপুরের মোগরখাল, কোনাবাড়ি এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কররে। এতে যানজটে নাকাল হন হাজার হাজার যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শ্রমিকরা এ আন্দোলনে নামেন বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বকেয়া বেতনের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলনে নামে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে করে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, টিএনজি গ্রুপে ৩ হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে টালবাহানা করছে মালিক পক্ষ। তাদের বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।

এদিকে, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ৪-৫টি কারখানায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এছাড়া ওই এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করার চেষ্টা চলছে ।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, টিএনজি কারখানা শ্রমিকরা প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট: ০৯:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪