০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুবাতাস রপ্তানি আয়ে, নভেম্বরে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

  • আপডেট: ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • 145

ফাইল ছবি

সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে দেশে রপ্তানি আয় বাবদ এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।

বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় পৌনে ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে হোমটেক্সটাইল পণ্যের।

এছাড়া নভেম্বরে আসা রপ্তানি আয়ের মধ্যে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকেই। বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।

এই সময়ে হোমটেক্সটাইলে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। সেইসঙ্গে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। তবে, কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ।

তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে এক হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য। বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

সুবাতাস রপ্তানি আয়ে, নভেম্বরে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

আপডেট: ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪