১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ

  • আপডেট: ০৭:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • 130

সংগৃহীত ছবি

গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা।

এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।

এ বিষয়ে সাংবাদিকদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়েছি। এখন থেকেই তার অভিযোগের তদন্ত শুরু করব।

জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৫ বছর ৩ মাস পর গত ৭ আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ

আপডেট: ০৭:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪