০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করা হয় শেখ হাসিনার নির্দেশে

  • আপডেট: ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 116

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

গতকাল (বুধবার) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেন যে, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

পলক জানান, জুলাই-আগস্টে আন্দোলনের সময় ইন্টারনেটের সকল মাধ্যম গেটওয়ে বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়াও কোনোভাবে যেন আন্দোলনের কোনো বিষয় ছড়িয়ে না পড়ে সেটিও নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনা।

Tag :
সর্বাধিক পঠিত

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’ -প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করা হয় শেখ হাসিনার নির্দেশে

আপডেট: ০৭:২৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪