০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোটলনোজ প্রজাতির জীবিত ডলফিন পটুয়াখালীতে ডোবায়

  • আপডেট: ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 132

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে।

এরপর ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর শুনে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বিকেল ৫টার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটি অবমুক্ত করেন।

স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আলম নজির জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারণা, পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পড়ে। এর আগে কখনও এ অঞ্চলে ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

বোটলনোজ প্রজাতির জীবিত ডলফিন পটুয়াখালীতে ডোবায়

আপডেট: ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪