০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

  • আপডেট: ০৪:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 146

আগামীকাল শনিবার পবিত্র হজ। তার আগে আজ শুক্রবার মিনায় অবস্থান করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ কারণে বৃহস্পতিবার এশার পর থেকেই মুসল্লিরা ইহরামের কাপড় পরে ‘তাঁবুর শহর’ মিনায় সমবেত হতে শুরু করেন। লাখো মুসল্লির সমাগমে এখানে অন্যরকম এক আবহ তৈরি হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর হজের উদ্দেশে ১৫ লাখ মুসল্লি মক্কায় উপস্থিত হয়েছেন। যদিও সৌদি কর্তৃপক্ষ এই সংখ্যা ২০ লাখ ছড়িয়ে যাবে বলে আশা করেছিল।

এদিকে, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বুধবার রাতের হজযাত্রার সবশেষ বুলেটিনে দেয়। সেই তথ্যানুযায়ী, হজযাত্রার সব পূর্ব নির্ধারিত ফ্লাইট সৌদি আরব গেছে; যেগুলোতে বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৫ হাজার ১২৯ জন। এসব হজযাত্রীকে নিয়ে যেতে বিমান বাংলাদেশ ১০৬টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট পরিচালনা করেছে। এসব হজযাত্রীর মধ্যে গত বুধবার পর্যন্ত ১৭ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় চারজন ইন্তেকাল করেন।

আরব নিউজ বলছে, অধিকৃত গাজার ফিলিস্তিনিরা এ বছর হজের জন্য মক্কায় যেতে পারেনি, কারণ গত মে মাসে মিসরের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে ইসরাইলি সৈন্য অগ্রসর হলে রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়া হয়।

যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে চার হাজার ২০০ হজযাত্রী হজ করতে মক্কায় পৌঁছেছেন। আর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে , এবার হজে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গাজা যুদ্ধে হতাহত ফিলিস্তিনিদের এক হাজার পরিবারও হজ করতে এসেছে, যাদের অধিকাংশই রাফাহ বন্ধের আগে মিশরে পৌঁছেছিল।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

আপডেট: ০৪:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪