১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছাড়াতে পারে ১২ কোটি

  • আপডেট: ১২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 182

ফাইল ফটো

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্মতারিখ ০১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এমন সবাইকে অন্তর্ভুক্ত করে)।

মঙ্গলবার (১২ আগস্ট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি বিষয়ক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে সম্ভাব্য ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন ভোটার হতে পারেন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সব ভোটারসহ)। এই নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে।

এসব ভোটকেন্দ্রে সম্ভাব্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হবে। পূর্বের সব নির্বাচনে প্রয়োজনের চেয়ে ১০ শতাংশ বেশি ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। এর মধ্য থেকে প্রয়োজনীয় জনবলসহ ৫ শতাংশ অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন (৫ শতাংশ বৃদ্ধিসহ) ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে হবে বলে জানানো হয়।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছাড়াতে পারে ১২ কোটি

আপডেট: ১২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫