০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

  • আপডেট: ০২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 183

ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশের পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুয়ালালামপুর থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হয়। সফরের শুরুতে ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান ড. ইউনূস।

সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উঠে আসে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ (এলএনজি ও পেট্রোলিয়াম), অবকাঠামো উন্নয়ন এবং গবেষণা ও বাণিজ্য সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন ইস্যু।

বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের বিভিন্ন সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন—বিআইআইএসএস, আইএসআইএস মালয়েশিয়া, বিএমসিসিআই, মিমোস ও এফবিসিসিআই পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।

Tag :
সর্বাধিক পঠিত

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’ -প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

আপডেট: ০২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫