০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে বুলবুল-ফারুকদের রিটের শুনানি ২১ মে

  • আপডেট: ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 8

ডেক্স নিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য ২১ মে তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।

রিটের বিষয়টি আজ সোমবার উত্থাপন করা হলে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই তারিখ নির্ধারণ করেন। এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও আরও ১০ জন রিটটি করেন। রিটে আমিনুল ইসলাম বিসিবির তৎকালীন সভাপতি, ফারুক আহমেদ সহসভাপতি ও অপর ১০ জন নিজেদের পরিচালক বলে উল্লেখ করেন।

‘মো. আমিনুল ইসলাম (আমিনুল ইমলাম বুলবুল) এবং অন্যান্য বনাম বাংলাদেশ এবং অন্যান্য’ শিরোনামের রিটটি আদালতের আজকের কার্যতালিকায় ৪১৭ নম্বর ক্রমিকে ওঠে।

ঈদুল আজহার তারিখ ঘোষণা

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে বুলবুল-ফারুকদের রিটের শুনানি ২১ মে

আপডেট: ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬