১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • আপডেট: ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 1

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ  জানান।

কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছেদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সে অনুযায়ী আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে।

অন্যদিকে সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে ছাব্বিশ মে আরাফাত দিবস পালিত হবে এবং ঈদ উদ্‌যাপিত হবে সাতাশ মে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়ে সাতাশ মে বুধবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়াতেও একই দিনে ঈদ পালনের ঘোষণা এসেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও সাতাশ মে ঈদুল আজহা উদ্‌যাপনের কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

ঈদুল আজহার তারিখ ঘোষণা

ঈদুল আজহার তারিখ ঘোষণা

আপডেট: ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬