০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ভূমিকম্প অনুভূত

  • আপডেট: ০৬:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 32

সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলটি ছিল ২৭ দশমিক ৬২৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ৭২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

হালকা গভীরতার এই ভূমিকম্পটির তীব্রতা মাঝারি হলেও উৎপত্তিস্থল তুলনামূলক কাছে হওয়ায় রাজধানীসহ দেশের বেশ কিছু জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

সারা দেশে ভূমিকম্প অনুভূত

আপডেট: ০৬:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬