০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস অলিম্পিকের ৩৩তম আসরে প্রথম স্বর্ণ জিতেছে চীন

  • আপডেট: ১০:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 159

ছবি-এএফপি

চলমান অলিম্পিক গেমসে ফুটবলসহ কয়েকটি ইভেন্ট আগেই শুরু হলেও পদকের লড়াই শুরু হয়েছে আজ থেকে। অলিম্পিকের ৩৩তম আসরের প্রথম স্বর্ণ জিতেছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।

শনিবার (২৭ জুলাই) শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এতে আসরের প্রথম পদক জিতেছেন তারা।

এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া এবং ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

ফ্রান্সের শিল্প-সাহিত্য ও ভালোবাসার শহর প্যারিস। আর এই শহরটিতেই গতকাল (শুক্রবার) রাতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

প্যারিস অলিম্পিকের ৩৩তম আসরে প্রথম স্বর্ণ জিতেছে চীন

আপডেট: ১০:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪