০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন

  • আপডেট: ১২:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • 138

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আজ শনিবার (২২ জুন) সকালে বঙ্গভবনে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব উল্লেখ করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী সেনাপ্রধানের ভূমিকার প্রশংসনীয়।

জাতির জনকের প্রতিকৃতিতে বিদায়ী সেনাপ্রধানের পুষ্পস্তবক অর্পণ
তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর উন্নয়নের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।

জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন।

দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন

আপডেট: ১২:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪