০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আটকেপড়া পুলিশদের হেলিকপ্টার দিয়ে উদ্ধারে

  • আপডেট: ১২:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 105

চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে আটকেপড়া পুলিশদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার কিছু আগে এ ঘটনা ঘটে।

সকাল থেকেই মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশরা গুলি ও রাবার বুলেট ছুড়ে। এতে আহত হয়েছে অনেকে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ সকাল সাড়ে ১০টার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সাথে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।

মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নেন। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

বেলা ১টার আগে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন।

বাড্ডা লিংক রোডের দিকেও একদল আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। সেখানেও পুলিশ রয়েছে। বেশ কয়েকজন সাধারণ নাগরিককেও দেখা গেছে সেখানে।

গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্রবিক্ষোভ, সড়ক-মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

আটকেপড়া পুলিশদের হেলিকপ্টার দিয়ে উদ্ধারে

আপডেট: ১২:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪