০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন

দায়িত্ব পালনকালে অর্ধশতাধিক বিজিবির সদস্য আহত সারা দেশে

  • আপডেট: ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 129

বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে ৫০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সারা দেশে দায়িত্ব পালনকালে বিজিবির অর্ধশতাধিক সদস্য আহত হয়েছেন। এর আগে, পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সারা দেশে সন্ত্রাসী হামায় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়া, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও দিনাজপুর সদর থানায় হামলা হয়েছে। হামলার ঘটনায় আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন

দায়িত্ব পালনকালে অর্ধশতাধিক বিজিবির সদস্য আহত সারা দেশে

আপডেট: ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪