০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তাপস জড়িত, বিচারের দাবি স্বজনদের

  • আপডেট: ০২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 112

ঢাকায় তদানীন্তন বিডিআরের সদর দপ্তর পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেকে সরাসরি জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন নিহতদের স্বজনরা।

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের পরিবার তিন দফা দাবি জানান।

নিহতদের স্বজনরা জানান, বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেককে সরাসরি জড়িত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।
তারা আরও জানান, দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাক-স্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি। তেমনি শহীদ সেনাদের নামে ১৫ বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানাতে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তাপস জড়িত, বিচারের দাবি স্বজনদের

আপডেট: ০২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪