১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার ভাগাড় থেকে উদ্ধার নবজাতকের মরদেহ

  • আপডেট: ০৮:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 122

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পাঁচলাইশ আবাসিকের ১১ নম্বর রোডের ময়লার ভাগাড় থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ময়লা ফেলতে গিয়ে স্থানীয়রা মৃত কন্যাশিশুর মরদেহটি ভাগাড়ে দেখতে পান। খবর পেয়ে পুলিশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি উদ্ধার করে।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনির উদ্দিন বলেন, ‘ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে দাফনের জন্য মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি কার তা নিশ্চিত হওয়া যায়নি।’

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

ময়লার ভাগাড় থেকে উদ্ধার নবজাতকের মরদেহ

আপডেট: ০৮:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪