০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

  • আপডেট: ১২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • 159

জালিয়াতি করায় সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল।

তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে। ফলে তাদের চারটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে। তারা এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা আর পাবেন না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ইসি সচিব শফিউল আজিজ বলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট এসেছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

আপডেট: ১২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪