১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা সাথে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক, যে আলোচনা হলো

  • আপডেট: ০৬:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • 193

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় নেতা অভিবাসন নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পায় সেই আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

বার্তাসংস্থাটি বলছে, জাতিসংঘের সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, “আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথেও দেখা করেছেন, সেখানে তারা অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেছেন, “অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন, তাই ড. ইউনূস বৈধ বা আইনি উপায় খোঁজার কথা জানিয়েছেন। যাতে আরও বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন।”

প্রধানমন্ত্রী মেলোনিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

প্রধান উপদেষ্টা সাথে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক, যে আলোচনা হলো

আপডেট: ০৬:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪