০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলে ৪ জন নিহত

  • আপডেট: ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • 130

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান খান জানান, রাত ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় ১০ জন। আহতদের আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলে ৪ জন নিহত

আপডেট: ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪