১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে: হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট: ০৬:১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • 146

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে।

সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।

এর আগে, আওয়ামী লীগ সরকারের বিগত তিনটি সংসদ বাতিলের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনসহ নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা আবার দেশে ফেরার চেষ্টা করলে তাদের অপরাধ অনুযায়ী বিচার করা হবে।

তিনি আরও বলেন, বিগত তিনটি ইলেকশন ও সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে। একইসঙ্গে দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট: ০৬:১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪