০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান মইনুউদ্দীনসহ দুই কমিশনারের

  • আপডেট: ০৮:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 104

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।

একই সঙ্গে কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ ৩৫ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগদান করে ২০১৮ সালের আগস্টে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

এর আগে মঈনউদ্দীন আবদুল্লাহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান মইনুউদ্দীনসহ দুই কমিশনারের

আপডেট: ০৮:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪