১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে অভিযান চালিয়ে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

  • আপডেট: ১০:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 152

সুন্দরবন পশ্চিম বনবিভাগে শাকবাড়িয়া থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ।

আজ মঙ্গলবার (১১ জুন) ভোর রাতে কয়রার শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা বনের ভিতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

অভিযানকালে দুইজন শিকারিকে বনের ভেতরে পালিয়ে যেতে দেখা যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

সুন্দরবনে অভিযান চালিয়ে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

আপডেট: ১০:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪