০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চাপে আছি : খাদ্য উপদেষ্টা

  • আপডেট: ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 127

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার - সংগৃহীত

উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমি নিজেই বাজার করি, চাপে আছি।’

যেসব বিষয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি তার অন্যতম।

তবে নতুন ধান ও সবজির সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন আলী ইমাম মজুমদার।

আগামী রোববার থেকে সরকার এবারের আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

উপদেষ্টা জানান, ধানের দাম কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা করা হয়েছে। আর সংগ্রহের জন্য চালের দর ধরা হয়েছে ৪৭ টাকা।
সূত্র : বিবিসি

Tag :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চাপে আছি : খাদ্য উপদেষ্টা

আপডেট: ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪