০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী গোলাগুলিতে আরসা সন্ত্রাসী নিহত 

  • আপডেট: ১১:২০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 123

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের দুপক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী গোলাগুলিতে আবদুল মোনাফ (২৬) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকাল ৬টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত আরসা সন্ত্রাসী একই ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর বলেন, সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ত্রিমুখী গোলাগুলির একপর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। পরে গুলিবিদ্ধ একজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এডিআইজি মো. আমির জাফর বলেন, কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, পুলিশ তা নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

এডিআইজি মো. আমির জাফর আরও বলেন, আব্দুল মোনাফ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

দেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না: ড. ইউনূস

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী গোলাগুলিতে আরসা সন্ত্রাসী নিহত 

আপডেট: ১১:২০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪