০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও শিল্পাঞ্চলে আগুন জ্বালিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • আপডেট: ০৪:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 131

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তেজগাঁও ও সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হন। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেন। এরপর থেকে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ফলে সড়কে দেখা দেয় তীব্র যানজট। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস গণমাধ্যমকে বলেন, ‘‌‘তিব্বত ও সাতরাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়া অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘‘আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি।পল্টন থানায় করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মনিরের অনুসারী শ্রমিকরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’

Tag :
সর্বাধিক পঠিত

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’ -প্রধানমন্ত্রী

তেজগাঁও শিল্পাঞ্চলে আগুন জ্বালিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট: ০৪:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪