০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ৩ তরুণ নিহত

  • আপডেট: ০৪:৩৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • 143

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে বরের ভাগ্নেসহ মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়ায় বুড়িচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে মো. মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে দ্রুতগামী মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও স্থানীয় ইমন। যাওয়ার পথেই এ দুর্ঘটনার শিকার হন তারা।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ৩ তরুণ নিহত

আপডেট: ০৪:৩৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪