০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে নেমে প্রাণ গেলো শিশুর

  • আপডেট: ০৬:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • 352

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ায় পানিতে ডুবে আরবী খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইসলাম পাড়ায় মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আরবী খাতুন ইসলাম পাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত আরবীর বড় ভাই অনিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এ সময় হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে আরবীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, শিশু আরবীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

সরকারের বিভিন্ন পদক্ষেপে আপত্তি জানিয়ে জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে নেমে প্রাণ গেলো শিশুর

আপডেট: ০৬:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪