০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানের রাজধানী মাস্কাটে বন্দুক হামলায় নিহত ৪

  • আপডেট: ০৮:২২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • 164

ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ওয়াদি আল-কাবির নামক এলাকয় একটি মসজিদের কাছে এই হতাহতের ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে ইতোমধ্যেই এ বিষয়ে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। তারা জানিয়েছে সেখানে এক ব্যক্তি একটি বন্দুক দিয়ে এলোপাথারি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

পুলিশ তাদের বিবৃতিতে বলেছে, পরিস্থিতি মোকাবিলায় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে আলামত সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
আরব উপসাগরের পারে অবস্থিত মুসলিম দেশ ওমান। দেশটিতে এমন সহিংসতার ঘটনা বিরল। পুলিশ এখনও হামলাকারী বা এই হামলার উদ্দেশ্য জানাতে পারেনি।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

ওমানের রাজধানী মাস্কাটে বন্দুক হামলায় নিহত ৪

আপডেট: ০৮:২২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪