১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে ডিবি হেফাজতে ৩ সমন্বয়ক

  • আপডেট: ০৩:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 162

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

শুক্রবার (২৬ জুলাই) রাতে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার জুনায়েদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা, তা জানতে চাওয়া হবে।

এর আগে, শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ ওঠে।

Tag :
সর্বাধিক পঠিত

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’ -প্রধানমন্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে ডিবি হেফাজতে ৩ সমন্বয়ক

আপডেট: ০৩:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪