০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাকে হত্যার দাবি ইসরায়েলের

  • আপডেট: ১২:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 127

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ খবর দাবি করে।

আইডিএফ জানিয়েছে, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয় —এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই তিনজনের মৃত্যু হয়েছে।

তারা আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রশদ ছিল বলে দাবি করেছে আইডিএফ।

হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে দখলদার ইসরায়েল।

Tag :

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট: ১২:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪