১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গাজাযুদ্ধ

মুসলিম বিশ্ব নিরানন্দে ঈদ উদযাপন করছে : এরদোয়ান

  • আপডেট: ০৩:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • 138

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি যুদ্ধের কারণে নিরানন্দে ঈদুল আজহা উদযাপন করছে মুসলিম বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথোপকথনকালে তুরস্কের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান। এ সময় তিনি শাহবাজ শরিফ ও পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

তাছাড়া অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা এরই মধ্যে জাতিসংঘে পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফা শহরেও এখন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে।

Tag :
সর্বাধিক পঠিত

দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার

গাজাযুদ্ধ

মুসলিম বিশ্ব নিরানন্দে ঈদ উদযাপন করছে : এরদোয়ান

আপডেট: ০৩:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪